× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে চীন হস্তক্ষেপ করবে না : চীনা রাষ্ট্রদূত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ১২:৩৮ পিএম

আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১২:৫১ পিএম

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে চীন হস্তক্ষেপ করবে না : চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে চীন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, ‘এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

বুধবার (১৬ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে এক সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত এ কথা বলেন। সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী ও চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মিটিংয়ের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, পদ্মা সেতুর পর এবার পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে চায় চীন। একই সঙ্গে বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে বাংলাদেশের সঙ্গে চীনা বিনিয়োগকারীদের যৌথভাবে কাজ করার আগ্রহ রয়েছে।

চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দীর্ঘ সময়ের পরীক্ষিত বন্ধু হিসেবে দ্বিপক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে চীন সবরকম সহযোগিতা করবে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে গেলে ২০২৬ সাল পরবর্তী বিশ্ব বাণিজ্যে বাংলাদেশ যেসব প্রতিবন্ধকতায় পড়তে পারে সেখানেও শুল্ক ও কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে চীন পাশে থাকবে।

এ সময় বিদেশি ঋণ পরিশোধে বাংলাদেশকে নিয়ে চিন্তিত নয় বলেও জানান ইয়াও ওয়েন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা