× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুলাউড়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৯ জন পাঁচ দিনের রিমান্ডে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ২২:৫৩ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ২৩:১৩ পিএম

মৌলভীবাজার জঙ্গি সন্দেহে সিটিটিসির সদস্যরা তাদের আটক করে। ফাইল ছবি

মৌলভীবাজার জঙ্গি সন্দেহে সিটিটিসির সদস্যরা তাদের আটক করে। ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার ইমাম মাহমুদের কাফেলার ৯ সদস্যকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আরও দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত রবিবার (১৩ আগস্ট) তাদের রিমান্ডে পাঠান।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. হাফিজুল্লাহ, রাফিউল, শরীফুল ইসলাম, খাইরুল ইসলাম, সানজিদা খাতুন, মাইশা ইসলাম, আমেনা, হাবিবা বিনতে শরীফুল ও ফরহাদ হোসেন ওরফে শিপন। তাদের মধ্যে ফরহাদকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। কারাগারে যাওয়া আসামিরা হলেন শাপলা ও মেঘলা আক্তার। এর মধ্যে শাপলাকে তার দেড় বছর বয়সি মেয়ে ও পাঁচ বছর বয়সি ছেলে এবং মেঘলাকে তার এক বছর বয়সি মেয়েসহ হাজতে পাঠানো হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা সিটিটিসির উপপরিদর্শক শাহজাদা মোহাম্মদ আব্দুল্লা আল মামুন প্রতিদিনের বাংলাদেশকে জানান, রবিবার আসামিদের আদালতে তোলা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৯ আসামিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। অপরদিকে দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জমা পড়ে। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৯ আসামিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান। অপর দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা