× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠকে সুশীল সমাজের যারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৮:৫৩ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৯:১০ পিএম

রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবন। প্রবা ফটো

রাজধানীর গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবন। প্রবা ফটো

বাংলাদেশে সফররত দুই কংগ্রেসম্যান সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন।

রবিবার (১৩ আগস্ট) বিকালে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসভবনে এই বৈঠক শুরু হয়। এতে দূতাবাসের দুইজন কর্মকর্তাসহ ১৭ জন অংশ নিয়েছেন।

তারা হলেন- প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, সিজিএসের নির্বাহী পরিচালক ও চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার সঞ্চালক জিল্লুর রহমান, আলোকচিত্র শিল্পী-সাংবাদিক শহিদুল আলম,  অধিকার সম্পাদক আদিলুর রহমান খান, আর্টিকেল নাইন্টিন বাংলাদেশের পরিচালক (দক্ষিণ এশিয়া) ফারুক ফয়সাল, বেলার নির্বাহী প্রধান ও পরিবেশকর্মী ড. সৈয়দা রিজওয়ানা হাসান, বিআইপিএসএসের প্রেসিডেন্ড মেজর জেনারেল (অব) আ ন ম মুনিরুজ্জামান, সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কল্পনা আখতার, পরিবেশকর্মী শিরিন হক, প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছেলে বারিশ চৌধুরী, ডেভলেপমেন্ট অ্যান্ড সোসাইট অব বাংলাদেশের চেয়ারম্যান খন্দকার মুর্শিদা ফারহানা এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তা ম্যাথিউ বেহ ও আর্টরো হাইন্স।

এর আগে যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক ও অ্যাডওয়ার্ড কেইস আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা তুলে ধরেছেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, তারা সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশ ও মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন।

রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আগে দুই কংগ্রেসম্যান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা