× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইল বিএনপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৮:১৪ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ২১:৫৮ পিএম

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আশাবাদী বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রবিবার (১৩ আগস্ট) বিকালে যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেসম্যান রিচার্ড ম্যাকরমিক ও অ্যাডওয়ার্ড কেইসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। বৈঠকে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসভবনে বেলা সাড়ে তিনটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠক করেন। এতে অংশ নেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, নাহিম রাজ্জাক ও তামান্না নুসরাত বুবলি এবং জাতীয় পার্টির তিন সংসদ সদস্য শেরিফা কাদের, রানা মোহাম্মদ সোহেল ও নাজমা আকতার।

বৈঠকের পর এ্যানি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা জানতে চাইলে আমরা বলেছি, একদলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব না। তাই নির্বাচন নিরপেক্ষ করতে কেয়ারটেকারের অধীনেই হতে হবে। গত নির্বাচনগুলো একদলীয়ভাবে হয়েছে, সুষ্ঠ হয়নি। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আশাবাদী।’

এর আগে আওয়ামী লীগের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, ‘সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশ ও মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।’

বাংলাদেশে সফররত দুই কংগ্রেসম্যান এখন সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করছেন।

এর আগে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।

আলোচনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘কংগ্রেসম্যানদের জানিয়েছি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রধানমন্ত্রী ও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে বিরোধী দলের যে চাওয়া, সরকারের পতনের পর নির্বাচনে যাবে, সেটা সম্ভব নয়।’
 
এ সময় দুই কংগ্রেসম্যানের প্রতি প্রশ্নও রাখেন মন্ত্রী। বলেন, ‘তোমাদের দেশে কি সরকার পদত্যাগের পর নির্বাচন হয়’।
 
মন্ত্রী কংগ্রেসম্যানদের জানান, সংবিধানের বাইরে গিয়ে কোনো সংলাপের সুযোগ নেই।

এর আগে শনিবার সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান অ্যাডওয়ার্ড কেইস তার স্ত্রীসহ ঢাকায় আসেন। পরে ভোরে কংগ্রেসের আরেক সদস্য রিচার্ড ম্যাকরমিকও ঢাকায় এসে পৌঁছান।

সকালে তারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে দুপুর ১টা থেকে দুই ঘণ্টা প্রতিনিধিদলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজ শেষে বৈঠকে মিলিত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা