× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাস-ট্রাকের আয়ুষ্কাল নির্ধারণ স্থগিত, জাতীয় কমিটির উদ্বেগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩ ১৫:৪৭ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৩ ১৬:১৭ পিএম

সায়েদাবাদ বাস টার্মিনাল। সংগৃহীত ফটো

সায়েদাবাদ বাস টার্মিনাল। সংগৃহীত ফটো

বাস ও ট্রাকের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত স্থগিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এমন পদক্ষেপের কারণে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার মাত্রা বেড়ে যাবে বলে আশঙ্কা করছে সংগঠনটি। 

রবিবার (১৩ আগস্ট) সংগঠনের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এই উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেন।

নাগরিক সংগঠনটির নেতারা এই স্থগিতাদেশ জনস্বার্থে অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা এড়াতে ইতঃপূর্বে সরকারের নেওয়া দুটি সিদ্ধান্ত যৌক্তিক ছিল। এর একটি হচ্ছে, বাস ও ট্রাকের অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করে ২০ বছরের বেশি সময় চলাচলকারী বাস এবং ২৫ বছরের বেশি সময় চলাচলকারী ট্রাক নিষিদ্ধ। অন্যটি হলো, গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও নসিমন, করিমনসহ ক্ষুদ্র যানবাহন চলাচল বন্ধ।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে সোচ্চার এবং আন্তরিক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় এমন গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী দুটি সিদ্ধান্ত হঠাৎ স্থগিত করায় সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নেতারা সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা