× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাইবার নিরাপত্তা আইনে জামিনযোগ্য ধারা আরও বাড়বে : আইনমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১৯:০৯ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৩ ২০:০৪ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

সাইবার নিরাপত্তা আইনে জামিনযোগ্য ধারার সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ’আইনটি পাস হওয়ার আগেই বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এর পরিবর্তন আনা হতে পারে।’

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে আগারগাঁও আইসিটি টাওয়ারে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ রহিতকরণ ও সাইবার নিরাপত্তা আইন-২০২৩-বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে অজামিনযোগ্য ধারার সংখ্যা ছিল ১৪টি। নতুন প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে এর সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। অর্থাৎ জামিনযোগ্য ধারার সংখ্যা বাড়ানো হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সাজার পরিমাণ কমানো হয়েছে। তাই সাইবার নিরাপত্তা আইন পাস হলে সাধারণ মানুষ ও গণমাধ্যমের ভয় ও ভীতি দূর হবে।’ 

তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনে সংবাদমাধ্যমের আর কেউ হয়রানির শিকার হবেন না। ডিজিটাল নিরাপত্তা আইনের যেসব অপপ্রয়োগ হয়েছিল, তা নতুন আইনে থাকছে না। ফলে সাইবার নিরাপত্তা আইনে সংবাদমাধ্যমের আর কেউ হয়রানির শিকার হবেন না।’

তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনে এক পয়সা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে। তার মানে এই নয় যে জরিমানা সব সময় ২৫ লাখ টাকা হবে। অপরাধের ধরনের ওপর ভিত্তি করে বিজ্ঞ আদালত জরিমানা করবেন, আইনে এটা বলা হয়েছে। সাইবার সিকিউরিটি অ্যাক্টে সব ধারা জামিনযোগ্য করেছি। তবে ডিজিটাল নিরাপত্তা আইনে অধিকাংশ ছিল জামিন অযোগ্য।’

সাইবার জগতের নিরাপত্তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু কিছু মানুষ ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার নিরাপত্তা আইনকে নতুন বোতলে পুরোনো মদ বলছে, এটা ঠিক নয়। যেমন ২৯ ধারায় মানহানিতে জেল ছিল, এটা এখন নেই। ২১ ধারায় জেল ছিল ১০ বছর, এখন এটা কমে সাত বছর হয়েছে। তাহলে এটা কি নতুন নয়? কেউ যদি বলে নতুন বোতলে পুরোনো মদ, তাহলে এটা হবে শুধু সমালোচনার উদ্দেশ্যে সমালোচনা করা। এ আইন কারও কণ্ঠরোধের জন্য নয়, সাইবার জগতের নিরাপত্তার জন্য।’

আইনের অপব্যবহার হলে তার জন্য কোনো ক্ষতিপূরণ থাকবে কি-না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যদি কেউ অপরাধ না করে কারাদণ্ড ভোগ করেন, তাহলে তিনি ক্ষতিপূরণ পাবেন কি-না, বিষয়টি আমরা বিবেচনায় রাখব। আমরা চেষ্টা করব তিনি যেন ক্ষতিপূরণ পান। বিষয়টি আমরা আমাদের সাইবার সিকিউরিটি আইনে রাখার চেষ্টা করব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইন সচিব গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মইনুল কবির, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা