× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সুফিউল আনাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১৮:৩৮ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৩ ১৮:৪৯ পিএম

প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সুফিউল আনাম

প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইয়েমেনে আল-কায়েদার হাতে অপহরণের শিকার থেকে উদ্ধার হওয়া জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) একেএম সুফিউল আনাম।

বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সপরিবার সাক্ষাৎ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ উপস্থিত ছিলেন। 

আল-কায়েদার হাতে ১৮ মাস বন্দি থাকার পর প্রধানমন্ত্রীর নির্দেশে এনএসআই তাকে উদ্ধার করে। সুফিউল আনাম গতকাল বুধবার বিকালে দেশে ফিরেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা