× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সর্বজনীন পেনশন : চার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ২৩:০৪ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৩ ১৭:৪২ পিএম

সর্বজনীন পেনশন : চার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

দেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন ব্যবস্থা চালুর প্রাথমিক প্রস্তুতি হিসেবে চারটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

বুধবার (৯ আগস্ট) অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের উপস্থিতি এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

অর্থ বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে।

প্রতিষ্ঠান চারটি হল- নির্বাচন কমিশন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, জন্ম ও মৃত্যুনিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এবং সোনালী ব্যাংক।

জানা গেছে, চলতি মাসের (আগস্ট) মধ্যেই সরকার সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করতে চায়। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ কর্মসূচি উদ্বোধনের জন্য সময় চেয়েছে অর্থ বিভাগ। আগস্ট মাসের ২০ তারিখের পর যেকোনো দিন এ কর্মসূচি উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে বিভাগটি। 

যদিও এ কার্যক্রম বাস্তবায়ন প্রস্তুতিতে বেশ ঘাটতি রয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়িত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো কার্যালয় নেই, লোকবলও নেই। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব কবিরুল ইজদানী খানকে নিজ দায়িত্বের বাইরে অতিরিক্ত কাজ হিসেবে কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। 

চার প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের হয়ে কবিরুল ইজদানী খান এমওইউ স্বাক্ষর করেন।

সূত্র জানায়, চলতি মাসের ২৮ তারিখ অর্থসচিব ফাতিমা ইয়াসমিন তার দায়িত্ব শেষে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেবেন। তার আগেই কর্মসূচির উদ্বোধনের চেষ্টা করছে অর্থ বিভাগ।

প্রবাসী বাংলাদেশি, বেসরকারি চাকরিজীবী, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মী এবং অসচ্ছল ব্যক্তি—এ চার শ্রেণির ব্যক্তিদের নিয়ে আপাতত পেনশন কর্মসূচি চালু করা হবে।

পেনশন ব্যবস্থায় নগদ টাকায় কোনো লেনদেন হবে না। সব কাজ হবে অনলাইনে। এ বিষয়টি বাস্তবায়নে কাজ করছে অর্থ বিভাগের সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি বা আইবাস প্লাস প্লাস নামের একটি প্রকল্প এবং বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানির সঙ্গেও শিগগির একটি চুক্তি হবে। এছাড়া এ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সহযোগিতা নেওয়া হবে বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা