× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারিগরি ত্রুটিতে বন্ধ মেট্রোরেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩ ১২:০৬ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৩ ১৪:০২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।

মেট্রোরেল বন্ধ থাকায় রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) ও আগারগাঁও স্টেশনে টিকিট বিক্রি হচ্ছে না। স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। 

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, সকাল ৯টার দিকে হঠাৎ আগারগাঁও উত্তরামুখী দুটি ট্রেন পল্লবী ও কাজী পাড়ায় আটকে যায়। এরপর যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। পরে ট্রেন দুটি চালিয়ে উত্তরা উত্তর স্টেশনে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই ট্রেন সেবা বন্ধ আছে। 

এ কর্মকর্তা আরও বলেন, ট্রেনে কী ধরনের ত্রুটি হয়েছে জানা যায়নি। জানার চেষ্টা চলছে। ত্রুটি ধরা পড়লে তা ঠিকঠাক করে শিগগিরই মেট্রোরেল চালু করা হবে। 

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে। 

তিনি বলেন, এতে বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে। তাদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখছেন কোথায় সমস্যা হয়েছে। সমস্যার জায়গা খুঁজে পেলে তা ঠিকঠাক করা হবে। এরপর মেট্রোরেল চলবে।

এর আগে সোমবার (৭ আগস্ট) সকালে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর মেট্রোরেল ছাড়ে। রেল ট্র্যাকে বৃষ্টির পানি আটকে থাকায় এই ত্রুটি দেখা দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা