× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানা আয়োজনে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ২১:৫০ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ২২:০৭ পিএম

বনানী কবরস্থানে শেখ ফজিলাতুন নেছা মুজিবের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রবা ফটো

বনানী কবরস্থানে শেখ ফজিলাতুন নেছা মুজিবের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রবা ফটো

রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানীর বনানী কবরস্থানে শেখ ফজিলাতুন নেছা মুজিবের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে তার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা। বঙ্গবন্ধুর জীবনের এই উত্তরণ, স্বাধীনতা সংগ্রাম, এই সমুদয় সংগ্রামে বেগম মুজিব শুধু তার সহধর্মিণী নন, তিনি ছিলেন বঙ্গবন্ধুর নিবেদিতপ্রাণ সহযোদ্ধা।’

এ ছাড়া বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২৩’ প্রদান উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারী ও জাতীয় নারী ফুটবল দলের মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন। সারা দেশের ৪ হাজার ৫০০ দুস্থ নারীর মধ্যে সেলাই মেশিন এবং ৩ হাজার নারীর প্রত্যেককে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুই হাজার করে টাকা প্রদান করা হয়।

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করেছে। এদিকে ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আলোচনা সভা করেছে। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমিতে শুরু হয়েছে সাত দিনব্যাপী বইমেলা। শিল্পকলা একাডেমি সন্ধ্যায় সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’ প্রদর্শনীর আয়োজন করে এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ যোহর মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা