প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৬:১৮ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১৬:৫৯ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
কবি, লেখক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক মোহাম্মদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৭ আগস্ট) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত এই মননশীল আধুনিক কবি বাংলা সাহিত্যে তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সূত্র : বাসস