× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ শ্রেণিকক্ষে ফিরছেন মাধ্যমিক শিক্ষকরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ২২:১৩ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ১১:৩৪ এএম

শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন। ফোকাস বাংলা ফটো

শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন। ফোকাস বাংলা ফটো

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাসে অনশন স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা। আজ বুধবার (২ আগস্ট) থেকে তারা শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছেন। সরকারের শীর্ষ মহল ও শিক্ষা উপমন্ত্রীর আশ্বাসের পর আমরণ অনশন স্থগিত করেছেন শিক্ষকরা।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ কাওছার বলেন, 'প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবির বিষয়ে আমরা সুস্পষ্ট আশ্বাস পাওয়ায় কাল থেকে ক্লাসে ফিরে যাব।'

এর আগে বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা ২১ দিন অবস্থান কর্মসূচির পর দাবি আদায় না হওয়ায় আমরণ অনশনে বসেন শিক্ষকরা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে বসেন শিক্ষকরা। এ সময় তাদের শরীরে কাফনের কাপড় জড়ানো দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে প্রেস ক্লাবের সামনে জমায়েত শুরু করেন শিক্ষকরা। তাদের অনেকেরই শরীরে জড়ানো কাফনের কাপড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিক্ষকদের সংখ্যা। বেলা সাড়ে ১১টায় পল্টন থেকে হাইকোর্ট অভিমুখী সড়কের কদম ফোয়ারা পর্যন্ত রাস্তার এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শিক্ষকরা জানান, সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে জাতীয়সংগীত পরিবেশন ও শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা