× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসির ফল জানা যাচ্ছে যেভাবে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩ ১০:২৯ এএম

আপডেট : ২৮ জুলাই ২০২৩ ১২:১০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন। শুক্রবার (২৮ জুলাই) সকালে বাটন চেপে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল ৯টায় গণভবনে ফলাফলের অনুলিপি সরকারপ্রধানের কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সকাল সাড়ে ১০টা থেকে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছে শিক্ষার্থীরা। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ফল পাওয়া যাচ্ছে।

ফল জানা যাবে যেভাবে

http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাচ্ছে। এসএমএসের মাধ্যমে ফল পেতে হলে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন : SSC Dha 123456 2023 Send to 16222। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ : DAKHIL MAD 123456 2023 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

গত ৩০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ শিক্ষার্থী অংশ নেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা