× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপতির সঙ্গে ডাচ্ রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ১৯:৫০ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৩ ২০:১৬ পিএম

রাষ্ট্রপতির সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যানি ভন লিইউয়েন বিদায়ি সাক্ষাৎ করেছেন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যানি ভন লিইউয়েন বিদায়ি সাক্ষাৎ করেছেন। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যানি ভন লিইউয়েন বিদায়ি সাক্ষাৎ করেছেন। 

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনে সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের বিদায়ি রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ’বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নে নেদারল্যান্ডস ইতিবাচক ভূমিকা রেখে আসছে।’

নেদারল্যান্ডস বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ’তখন থেকেই এই দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং ক্রমান্বয়ে এ সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে নেদারল্যান্ডস বাংলাদেশের উন্নয়নের অংশীদারে পরিণত হয়েছে।’

তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সফর বিনিময় ও যৌথ উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন।

রাষ্ট্রপতি আশা করেন, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নসহ ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারিত হবে। আগামীতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালনের জন্য নেদারল্যান্ডসের বিদায়ি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

এর আগে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ইথিওপিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিকদার বদিরুজ্জামান। সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করতে নতুন রাষ্ট্রদূতকে নির্দেশ দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা