প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩ ০০:০০ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩ ১১:৪১ এএম
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। ছবি : সংগৃহীত
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে জন্মদিনে আইএফআইসি-চ্যানেল আই সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ার, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম ও অভিনেতা শহিদুল আলম সাচ্চু।
অনুভূতি ব্যক্ত করে আবদুল্লাহ আবু সায়ীদ বললেন, ‘আমি সারা জীবন মানুষ গড়তে চেয়েছি, তাদের বেশিরভাগই পরবর্তীতে বিদেশে পড়ি জমিয়েছে নানা কারণে। তবে যে ২০ ভাগ দেশে রয়েছে তারাই শত জনের কাজ করে যাচ্ছে। আলো ছড়িয়ে যাচ্ছে এই মেধাবী মানুষগুলো।’
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ৮৫তম জন্মদিন ছিল মঙ্গলবার।