× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরলেন নতুন নৌপ্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩ ২০:০৩ পিএম

আপডেট : ২৫ জুলাই ২০২৩ ২০:২৫ পিএম

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ফটো আইএসপিআর

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ফটো আইএসপিআর

নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ভাইস অ্যাডমিরাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

মঙ্গলবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের উপস্থিতিতে এম নাজমুল হাসানকে এ ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

র‌্যাংক ব্যাজ পরানো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ এবং নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার বিকালে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বিদায়ি নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের স্থলাভিষিক্ত হয়েছেন।

আইএসপিআর জানায়, র‌্যাংক ব্যাজ পরানো শেষে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা নবনিযুক্ত নৌবাহিনীপ্রধানকে অভিনন্দন জানান। এ সময় নবনিযুক্ত নৌবাহিনীপ্রধান এম নাজমুল হাসান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠান শেষে নবনিযুক্ত নৌবাহিনীপ্রধান এবং বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তারা জাতির পিতার রূহের মাগফিরাত কামনা করে দোয়া এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে নৌপ্রধান ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

নবনিযুক্ত নৌপ্রধান নৌসদরে এসে পৌঁছলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিনি সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন। এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সকল পরিদপ্তরের পরিচালকগণ এবং ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নাজমুল হাসান ১৯৮৬ সালের ১ জুলাই কমিশন লাভ করেন। বর্ণাঢ্য চাকরিজীবনে তিনি বিভিন্ন স্টাফ, ইস্ট্রাকশনাল ও কমান্ড দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নৌসদরে সহকারী নৌবাহিনীর প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনীপ্রধান (পারসোনাল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নাজমুল হাসান নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা