× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৬ কারণে কমছে না সড়ক দুর্ঘটনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৯:৫৪ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৩ ২০:২৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সড়ক দুর্ঘটনার জন্য দায়ী অন্তত ১৬টি প্রধান কারণ চিহ্নিত করেছে শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ)। রবিবার (২৩ জুলাই) এসসিআরএফ তাদের ফলাফল প্রকাশ করেছে। 

সংগঠনটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরাপদ সড়কের দাবিতে সব মহল একমত হলেও সড়ক দুর্ঘটনার হার এখনও সহনীয় মাত্রায় নামেনি। বরং সারা দেশে প্রতিদিনই একাধিক প্রাণঘাতি দুর্ঘটনা ঘটছে। এর পেছনে ১৬টি প্রধান কারণ রয়েছে। ঝালকাঠির ছত্রাকান্দা এলাকায় শনিবার যাত্রীভর্তি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনা সড়ক নিরাপত্তাকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে।

এসসিআরএফের তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে সারা দেশে ২ হাজার ৭৮১টি সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৮৯৮ জন নিহত ও ৪ হাজার ৭২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৭৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১ হাজার ৮৮ জন।

পর্যবেক্ষণে বলা হয়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের নীতিনির্ধারণী মহল আন্তরিক। তবে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর এক শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীর দায়িত্বশীলতার ঘাটতিও রয়েছে। পরিবহন খাতের ওপর মালিক ও শ্রমিক নেতাদের ক্ষমতার প্রভাব বিস্তার, জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ এবং চালকসহ সাধারণ শ্রমিক, যাত্রী ও পথচারীদের অসচেতনতাও দুর্ঘটনার জন্য দায়ী।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলো হলো : ত্রুটিপূর্ণ যানবাহন; অদক্ষ, অসচেতন ও অসুস্থ চালক; বেপরোয়া গতিতে গাড়ি চালানো; প্রচলিত আইন ও বিধি লঙ্ঘন করে ওভারটেকিং; নিয়োগপত্র, সাপ্তাহিক ছুটি ও নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকায় চালক ও সহকারীদের মানসিক অবসন্নতা; বিভিন্ন স্থানে সড়কের বেহাল দশা; জাতীয় মহাসড়ক ও আন্তঃজেলা সড়কে উল্লেখযোগ্যসংখ্যক ঝুঁকিপূর্ণ বাঁক; দূরপাল্লার সড়কে বাণিজ্যিকভাবে বিপুলসংখ্যক মোটরসাইকেল চলাচল; মহাসড়কে স্বল্পগতির তিন চাকার যানবাহন চলাচল; তরুণ ও অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানো; বিআরটিএর সক্ষমতার ঘাটতি ও সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতি; দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং হাইওয়ে পুলিশের জনবল ও অন্যান্য সুবিধার ঘাটতি; সাধারণ মানুষের সচেতনতা ও ট্রাফিক আইন সম্পর্কে ধারণার অভাব; চালক ও পথচারীদের ট্রাফিক আইন না মানার প্রবণতা; প্রচলিত আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর শিথিলতা; বিভিন্ন টার্মিনাল ও সড়ক-মহাসড়কে যানবাহন থেকে চাঁদাবাজি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা