× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী-পুরুষ সমতায় ডব্লিউইএফের তালিকায় পিছিয়েছে বাংলাদেশ

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২২ ১৪:৫৭ পিএম

নারী-পুরুষ সমতায় ডব্লিউইএফের তালিকায় পিছিয়েছে বাংলাদেশ

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ২০২২ সালের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ’ প্রতিবেদনে বাংলাদেশ ৬ ধাপ পিছিয়েছে। বিশ্বের ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭১ নম্বর। গতবছর এই তালিকায় বাংলাদেশ ৬৫ নম্বরে ছিল। তার আগের বছর ছিল ৫০।

২০০৬ সাল থেকে ডব্লিউইএফ তাদের এই লিঙ্গ সমতা সূচক প্রকাশ করে আসছে। অর্থনীতিতে অংশগ্রহণ, শিক্ষার সুযোগ, স্বাস্থ্য সেবাপ্রাপ্তি এবং রাজনৈতিক ক্ষমতায়ন- এই চার মাপকাঠিতে নারী-পুরুষের বৈষম্য বিবেচনা করে এ প্রতিবেদন তৈরি করা হয়। সূচকে একটি দেশের অবস্থান নির্ধারণ করা হয় ১ ভিত্তিক স্কেলে, যেখানে ১ মানে হল পুরো সম অধিকার, আর শূন্য মানে পুরোপুরি অধিকার বঞ্চিত। এই হিসাবে বাংলাদেশের মোট স্কোর এবার ০.৭১৪, যা গতবছর ছিল ০.৭১৯। প্রথম বছরে বাংলাদেশের স্কোর ছিল ০.৬২৭।

সূচকে ০.৯০৮ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে আইসল্যান্ড। শীর্ষ দশের বাকি দেশগুলো হল ফিনল্যান্ড, নরওয়ে, নিউ জিল্যান্ড, সুইডেন, রুয়ান্ডা, নিকারাগুয়া, নামিবিয়া, আয়ারল্যান্ড ও জার্মানি।

এ তালিকায় সবার নিচে ১৪৬তম অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। দেশটির স্কোর ০.৪৩৫। ঠিক তার ওপরে আছে পাকিস্তান। এছাড়া ভারত ১৩৫, ভুটান ১২৬, মালদ্বীপ ১১৭, শ্রীলঙ্কা ১১০, মিয়ানমার ১০৬ এবং নেপাল ৯৬তম স্থানে রয়েছে এবার। এই হিসাবে দক্ষিণ এশিয়ায় নারী পুরুষের ব্যবধান বাংলাদেশেই সবচেয় কম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা