× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথিবীর আর কোথাও রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করেন না : পররাষ্ট্রমন্ত্রী

সিলেট অফিস

প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ১৮:৪১ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৩ ২০:৩৩ পিএম

সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রবা ফটো

সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রবা ফটো

দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ’গণমাধ্যমে বিদেশিদের মন্তব্য অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে রাষ্ট্রদূতরা মজা পান। নিজেদের এ দেশের সম্রাট মনে করেন।’ 

শুক্রবার (২১ জুলাই) সাড়ে ১১টায় সিলেট শিল্পকলা একাডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, ‘সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেছেন। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করল, সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারেকাছেও নেই। পৃথিবীর আর কোথাও রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ান না।’ 

এর আগে জেলা পর্যায়ে শিল্প-সংস্কৃতিতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ গুণী শিল্পীকে ‘সিলেট জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক-২০২২’ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  

পদকপ্রাপ্ত শিল্পীরা হলেন, মিহির কান্তি চৌধুরী (লোক সংস্কৃতি), পূর্ণিমা দত্ত রায় (কণ্ঠ সংগীত), চম্পক সরকার (নাট্যকলা), জ্যোতি ভট্টাচার্য্য (আবৃত্তি) ও মো. মিনু মিয়া (যন্ত্র সংগীত)। আব্দুল মোমেন পদকপ্রাপ্ত শিল্পীদের হাতে পদক, চেক, সনদপত্র ও উত্তরীয় তুলে দেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো.নাসির উদ্দিন খান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় সম্মাননাপ্রাপ্ত শিল্পীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন মিহির কান্তি চৌধুরী।

২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪ গুণী ব্যক্তি ও এক সাংস্কৃতিক সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক দেওয়া হয়েছে। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা