× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‌্যাবের সংস্কার চলমান : আইজিপি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২ ১৫:২২ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২২ ১৬:০৮ পিএম

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি : প্রবা

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ছবি : প্রবা

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, র‌্যাব একটি লাইভ প্রতিষ্ঠান। এখানে সংস্কার প্রক্রিয়া চলমান। যেকোনো প্রতিষ্ঠানেই তাই হয়, সব সময়ই সংস্কার চলতে থাকে।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি উদাহরণ দিয়ে বলেন, অপরাধীরা অপরাধ করার জন্য যেরকম ইক্যুইপমেন্টে থাকে, যে ধরনের কৌশল নেয়, আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের চেয়ে আরও বেশি কৌশলী হতে হবে। তাই সংস্কার সব লাইভ প্রতিষ্ঠানেই হয়।

আইজিপি বলেন, পুলিশ সব সময় পেশাদারত্বের সঙ্গে কাজ করে। নির্বাচনের সময় নির্বাচন কমিশনের (ইসি) অধীনে থাকে। তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করে।

তিনি বলেন, আমি আগেই বলেছি আমাদের বিধি আছে, প্রশিক্ষণ আছে। আমরা সেই অনুযায়ী কাজ করি। আমাদের প্রতিটি সদস্য পেশাদারত্বের সঙ্গে কাজ করছে। এরপরও কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব। 

অনেক পুলিশ সদস্য ডিএমপিতে বছরের পর বছর দায়িত্ব পালন করছেন, তারা ঢাকা শহর ছাড়ছেন না। কেন তারা ঢাকা ছাড়ছেন নাএমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বদলির ক্ষেত্রে কিছু কিছু জিনিস ফলো করি। শুধু পুলিশে না; বিভিন্ন অরগানাইজেশনে একই লোক অনেক দিন ধরে কাজ করেন। কর্মকর্তার দক্ষতা দেখে যদি মনে করে তাকে রাখা দরকার তাহলে রেখে দেয়। আর যাকে রাখা দরকার না তাকে বদলি করা হয়।

৯৭ হাজার বিদেশি যাদের পাসপোর্ট নেই, তারা অবৈধভাবে বাংলাদেশে রয়েছে। তারা জঙ্গিসহ বিভিন্ন অপরাধে জড়িয়েছে। তারা দেশের জন্য হুমকি কি নাএমন প্রশ্নে আইজিপি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। যেই দেশের নাগরিক সেই দেশ থেকে তথ্য নেওয়া হয়। আর ক্রাইমের সঙ্গে যদি তারা জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

নিখোঁজ ৫০ তরুণের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এটি নিয়ে কাজ চলমান রয়েছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুলিশ-র‍্যাব জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ চলছে।

উন্নত পুলিশ বাহিনী গড়ে তুলতে আপনি কী ভূমিকা রাখবেন এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আপনারা লক্ষ করেছেন, ইতোমধ্যে কমিউনিটি পুলিশের কর্যক্রম শুরু হয়েছে। বিট পুলিশের কার্যক্রম চলছে। প্রতিটি থানায় জবাবদিহিতা নিশ্চিতের জন্য ওপেন হাউস কার্যক্রম চালু রয়েছে। মাঠপর্যায়ে সকল সদস্যকে জবাবদিহির আওতায় আনতে নির্দেশনা দেওয়া হয়েছে। যে সকল জায়গায় ঘাটতি আছে সেগুলো ঠিক করা হবে। 

রোহিঙ্গা ক্যাম্প ও দেশের চরাঞ্চলে জঙ্গিদের প্রশিক্ষণ জায়গা হয়ে ওঠার বিষয়ে আইজিপি বলেন, আমরা যখন যেখানে তথ্য পেয়েছি প্রতিটি তথ্যকে বিবেচনায় নিয়ে ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা নেওয়ার কারণেই জঙ্গি হামলা হচ্ছে না। জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বব্যাপী প্রশংসিত।

প্রবা/আরএম/এমজে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা