× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পিকারের সঙ্গে কসোভো রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৮:৩৩ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ২১:৩৬ পিএম

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত গুনের উড়েয়া। ছবি : বাসস

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত গুনের উড়েয়া। ছবি : বাসস

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত গুনের উড়েয়া।

বুধবার (১৯ জুলাই) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা সংসদীয় মৈত্রী গ্রুপ, দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক বিনিময়, আন্তঃসংসদীয় সহযোগিতা, কসোভোর স্বাধীনতা এবং পার্শ্ববর্তী দেশসমূহের সঙ্গে কসোভোর সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের পুনর্গঠন ও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য যোগাযোগ শুরু করেছিলেন। কসোভোর মতো বাংলাদেশও স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। 

তিনি বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ এবং আন্তঃসংসদীয় সহযোগিতা বাংলাদেশ-কসোভো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে পারে। এ সময় তিনি দুই দেশের মধ্যকার বাণিজ্য যোগাযোগ, রপ্তানি পণ্য এবং সাংস্কৃতিক বিনিময় আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশে তার কর্মজীবনের অধিকাংশ সময়ই কোভিডের মধ্যে অতিবাহিত হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত গুনের উড়েয়া বলেন, বাংলাদেশ কোভিড অভিঘাত অত্যন্ত দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছে। কসোভো বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সদস্যপদ পেতে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে আন্তরিকভাবে কাজ করে চলেছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রদূত গুনের উড়েয়ার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের বিশেষ সহকারী আকন্দ সুরিদসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা