× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি সফরে চীনে গেলেন বিমানবাহিনীর প্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ২০:৪৮ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৩ ২০:৫৮ পিএম

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি : আইএসপিআর

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ছবি : আইএসপিআর

সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

চীন পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের (সিপিএলএএফ) আমন্ত্রণে রবিবার (১৬ জুলাই) চারজন সফরসঙ্গীসহ তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, সফরকালে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফু এবং পিএলএএএফ-এর কমান্ডার জেনারেল চ্যাং ডিংকিউয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎকালে তারা দুই দেশের বিমানবাহিনীর মধ্যে প্রযুক্তি বিনিময়সহ প্রশিক্ষণ ও আধুনিকায়নসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন।

এ ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন হংডু অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রুপ, এয়ারফোর্স কমান্ড কলেজ এবং অ্যাভিয়েশন ইউনিভার্সিটি অব পিএলএএএফ পরিদর্শন করবেন।

বিমানবাহিনীর প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছে আইএসপিআর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা