× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে ভর্তি কবি হেলাল হাফিজ

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২২ ১২:২৯ পিএম

কবি হেলাল হাফিজ

কবি হেলাল হাফিজ

কবি হেলাল হাফিজকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় তাকে সেখানে ভর্তি করা হয়।

কবির পরিবার জানায়, কয়েকদিন ধরে হেলাল হাফিজের শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচ থেকে গাড়ি পাঠিয়ে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। এখন ওই হাসপাতালে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

হেলাল হাফিজ প্রধানত চোখের অসুবিধা, না খেতে পারা এবং হাঁটাচলার কষ্টে ভুগছেন। তিনি কিডনির সমস্যা, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যায়ও ভুগছেন।

এর আগে, বার্ধক্যজনিত জটিলতায় গত বছরের আগস্টে সিএমএইচে ভর্তি করা হয়েছিল হেলাল হাফিজকে।

হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারের বেশি। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা