প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১৬:০১ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩ ২১:৩০ পিএম
সৌদির একটি ফার্নিচার কারখানায় আগুনে নিহত হয়েছেন সাত বাংলাদেশি। ছবি: সংগৃহীত
সৌদি আরবের আল-হফুফ শহরের একটি আসবাব কারখানায় আগুনে পুড়ে সাত বাংলাদেশিসহ ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া দুজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস সাত বাংলাদেশি নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, আরিফ মো. শাহাদাত, বাকের সরদার, মো. শাকিল প্রামাণিক, সাইফুল ইসলাম, রুমান প্রামাণিক, ফিরোজ সরদার আলী এবং মো. রব হোসেন।
নিহতদের মধ্যে তিনজনের বাড়ি বাংলাদেশের নাটোরে বলে জানিয়েছে দূতাবাস। এ ছাড়াড়া নওগাঁর আত্রাইয়ের বািসন্দা একজন বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যদের গ্রামের বাড়ি কোথায় তা এখনও জানা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।
আল-হফুফ শহর দেশটির রাজধানী রিয়াদ থেকে ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
আকামা নম্বর দেখে নিহতদের শনাক্ত করার পর তাদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস।