× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ই-নামজারিতে নগদ যুগের অবসান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২ ২১:৫০ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ১০:৫২ এএম

ই-নামজারিতে নগদ যুগের অবসান

ভূমি অফিসে ই-নামজারির ক্ষেত্রে এখন থেকে আর নগদ লেনদেন হবে না। ভূমি মন্ত্রণালয় রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, ‘নামজারির ডিসিআর ফি ১ হাজার ১০০ টাকা অনলাইনে প্রদান বাধ্যতামূলক। রবিবার থেকে ভূমি অফিসে ই-নামজারির কোনো ফি নগদে গ্রহণ করা হবে না।’

যাদের জমি রয়েছে, বাড়ি বা ফ্ল্যাটের মালিকানার অংশ হিসেবে জমি পেয়েছেন তাদের সবার জন্য ভূমিকর দেওয়া বাধ্যতামূলক। প্রতি বছর সংশ্লিষ্ট ভূমি অফিসে ভূমিকর জমা দিয়ে রসিদ নিতে হয়।

এ সেবা পেতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় সেবাপ্রার্থীদের। অনলাইনে ফি বাধ্যতামূলক হওয়ায় তাদের এ ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

জমির নামজারির ফি অনলাইনে পরিশোধ বাধ্যতামূলক করার পর এখন পর্যন্ত প্রায় ৭৭ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানা গেছে।

যেভাবে পাওয়া যাবে রসিদ

ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমি মন্ত্রণালয় একটি অ্যাপ তৈরি করেছে। অনলাইনে এ সেবা পেতে প্রথমে সেবাপ্রার্থীকে এ অ্যাপে নিবন্ধন করতে হবে। ওয়েবসাইট ও ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারের মাধ্যমেও এ নিবন্ধন করা যাবে।

প্রথমত, ওয়েবসাইট Land.gov.bd অথবা ldtax.gov.bd-তে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও মোবাইল ফোন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।

ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার ৩৩৩ অথবা ১৬১২২ নম্বরে ফোন করে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, ফোন নম্বর ও জমির তথ্য দিয়ে নিবন্ধন করা যাবে।

এ ছাড়া যে-কোনো ইউনিয়ন ডিজিটাল অফিসে এনআইডি কার্ড, জন্ম তারিখ ও খতিয়ান নম্বর ব্যবহার করেও নিবন্ধন করা যাবে।

নিবন্ধনের পর এ পোর্টালে লগইন করে অথবা ইউনিয়ন ডিজিটাল অফিসে গিয়ে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। এ সময় ‘বিকাশ’ বা ‘নগদ’-এর মতো মোবাইল ওয়ালেট ব্যবহার করে কর পরিশোধ করা যাবে।

কর দেওয়ার পর ই-মেইলে অটোমেটিক একটি জমার রসিদ চলে আসবে। এটিই ভূমি উন্নয়ন করের রসিদ, যা পরবর্তী প্রয়োজনের জন্য সংরক্ষণ করা যাবে।

প্রবা/ইউরি/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা