× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংধনু গ্রুপের উদ্যোগ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৭:১৭ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ২১:০১ পিএম

রংধনু গ্রুপের প্রধান কার্যালয় রংধনু বিজনেস পয়েন্টে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। প্রবা ফটো

রংধনু গ্রুপের প্রধান কার্যালয় রংধনু বিজনেস পয়েন্টে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। প্রবা ফটো

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের উদ্যোগে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ-মাহফিল, আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে রংধনু গ্রুপের প্রধান কার্যালয় রংধনু বিজনেস পয়েন্টে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রয়াত নুরুল ইসলাম বাবুল যেভাবে সারা জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন, তা দৃষ্টান্ত হয়ে রয়েছে। এ দেশের লাখ লাখ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। তার মতো উদার মনের শিল্পপতির এখন এ দেশে বড়ই অভাব।’

পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু, পরিচালক মিজানুর রহমান, রংধনু মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা, কর্মকর্তা-কর্মচারী, আলেম-ওলামা এবং মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা