× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য শক্ত প্রতিশ্রুতি পেয়েছি : উজরা জেয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৫:৫৮ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৬:১৮ পিএম

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। ছবি : প্রবা

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। ছবি : প্রবা

বাংলাদেশের প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সংঘাতহীন হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। 

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি।

তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে শক্ত প্রতিশ্রুতি পেয়েছি।’

বিরোধী দলের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ’নির্বাচনকেন্দ্রিক বৈঠক-সংলাপ এসব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

এ ছাড়া যুক্তরাষ্ট্র রোহিঙ্গা জনগোষ্ঠীদের জন্য আরো ৭৪ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা দিবে বলেও জানান উজরা জেয়া। তিনি বলেন, ‘আমরা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সমর্থন সব সময় বজায় রাখব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা