× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক নেতা শহিদুল হত্যার সুষ্ঠু তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৫:০৭ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১৬:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে গাজীপুরের শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যার সুষ্ঠু তদন্ত চেয়েছে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিনিধিদলে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) এশিয়া ব্যুরোর উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘উনারা শহিদুল ইসলামের (গাজীপুরের শ্রমিক নেতা) মৃত্যু নিয়ে কথা বলেছেন। আমিও এই পরিপ্রেক্ষিতে জেনারেলি যেটি আলাপ করার সেই আলাপটাই করেছি।'

তিনি বলেন, 'তারা কিছু কিছু বিষয়ে বলেছেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সেসব বিষয় নিয়ে তারা শুধু এটুকু বলেছেন, সুষ্ঠু তদন্ত হলে সেটা ভালো। আমি তাদের অত্যন্ত পরিষ্কারভাবে বলেছি, বাংলাদেশে আগের সংস্কৃতি নেই যে বিচার হবে না। বাংলাদেশে এখন যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্তসাপেক্ষে সুষ্ঠু বিচার হয় এবং তাই হবে।’

বৈঠকে তত্ত্বাবধায়ক ইস্যু এসেছে কি না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয়েছে কি না, এসব বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের কথা হয়নি। তারাও জিজ্ঞাসা করেনি। আমারও বলার প্রয়োজন হয়নি।’

তিনি বলেন, ’ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কথা হয়েছে। এ আইন নিয়ে আমি আগেও যে কথা বলেছি ঠিক সেই কথাগুলো আমি উনাদের আজ বলেছি। আগের মতো বলেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেপ্টেম্বরের মধ্যে সংশোধিত হবে। উনারা পরিষ্কারভাবেই বলেছেন, সব দেশেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। গতকাল আমার সচিব ইউরোপীয় ইউনিয়নের টিমকে যেভাবে বলেছে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার যে আইনি কাঠামো, সেটা বাংলাদেশে আছে। যে আইনগুলো এ ব্যাপারে সহায়ক, আমি সেগুলোর কথা উল্লেখ করেছি।’

মন্ত্রী বলেন, ’আমরা যে সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের যে আইনটি করেছি, সেটি সম্বন্ধে কথা বলেছি। এটিও বলেছি গত ৫০ বছরে বাংলাদেশে আইন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই আইনটি করেছে। এ ছাড়া উপমহাদেশের অন্য কোনো দেশে এ আইন নেই, সেটিও আমি বলেছি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা