× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ২৩:৫৯ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ১২:৫২ পিএম

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। সংগৃহীত ফটো

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। সংগৃহীত ফটো

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৩ জুলাই)। ২০২০ সালের এই দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন ’৭১-এর রণাঙ্গনের প্রথমসারির এই বীর মুক্তিযোদ্ধা। তার বয়স হয়েছিল ৭৪ বছর। 

নুরুল ইসলামের জন্ম ১৯৪৬ সালের ৩ মে ঢাকার নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের কামারখোলা গ্রামে। তার বাবা আমজাদ হোসেন ও মা জমিলা খাতুন। ছোটবেলা থেকেই অত্যন্ত দূরদর্শী ছিলেন নুরুল ইসলাম। দেখতেন অনেক বড় স্বপ্ন। ব্যবসায়িক জীবনে অত্যন্ত সফল মানুষটি উদ্যোক্তা হয়ে মানুষের কর্মসংস্থান সৃষ্টির চিন্তা লালন করতেন। শিক্ষাজীবনে এসব স্বপ্নের কথা শেয়ার করতেন সহপাঠীদের সঙ্গে। তবে কর্মজীবনের শুরুতে যোগ দেন সেনাবাহিনীতে। এর মধ্যেই শুরু হয় মুক্তিযুদ্ধ। দেশমাতৃকাকে রক্ষায় অস্ত্র হাতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মুক্তিযুদ্ধ শেষে বঙ্গবন্ধু যখন সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানালেন, সেই ডাকে সাড়া দিয়ে শুরু করেন ব্যবসা। নিজের মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতার সঙ্গে একে একে ৪১টি শিল্পপ্রতিষ্ঠান গড়েছিলেন আপসহীন এই কর্মবীর। তার মালিকানাধীন যমুনা ফিউচার পার্ক এশিয়ার সবচেয়ে বড় শপিং মল। যমুনা ডিস্টিলারি, বস্ত্র, ইলেকট্রনিকস, ওভেন গার্মেন্টস, রাসায়নিক, চামড়া, বেভারেজ, টয়লেট্রিজ, মোটরসাইকেল এবং আবাসন খাতে ব্যবসাসহ যেখানেই হাত দিয়েছেন, সেখানেই সফলতার স্বর্ণশিখরে পৌঁছেছেন তিনি। এ ছাড়া যমুনা ইলেট্রনিকস, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মতো প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়। সৃষ্টি করেছেন অর্ধলক্ষাধিক মানুষের কর্মসংস্থান। দেশের শিল্প খাতে মহিরুহ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন নুরুল ইসলাম। 

তার মৃত্যুবার্ষিকী ও স্মৃতিকে আরও অম্লান করে রাখতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে যুগান্তর ও যমুনা পরিবার। এর মধ্যে রয়েছে সকাল ৭টায় যুগান্তরের হলরুমে পবিত্র কুরআন খতম, সকাল ৯টায় বনানী কবরস্থানে কবর জিয়ারত, বেলা ১১টায় যুগান্তরে প্রয়াতের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ। এ ছাড়া দুপুর ১২টায় যুগান্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে যমুনা গ্রুপের বর্তমান চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, যমুনা গ্রুপের পরিচালকরা এবং যুগান্তর সম্পাদক সাইফুল আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মৃতি রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা