× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোসাদের সঙ্গে ’বৈঠক’ : নুরের গ্রেপ্তার ও শাস্তির দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৯:৩২ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ২০:০২ পিএম

রবিবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। প্রবা ফটো

রবিবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। প্রবা ফটো

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে গোপনে রাষ্ট্রবিরোধী বৈঠক ও পার্বত্য চট্টগ্রামের জঙ্গি গোষ্ঠী কুকি-চিনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

রবিবার (৯ জুলাই) বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এতে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ভাস্কর্য শিল্পী রাশা, সংগঠনের সহসভাপতি রোমান হোসাইন, শাহীন মাতুব্বর, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান রাজুসহ সংগঠনের নেতারা।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ’ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে এ ধরনের রাষ্ট্রবিরোধী বৈঠকের পরেও নুরকে এখনও কেন গ্রেপ্তার করা হচ্ছে না? নুর কি রাষ্ট্রের চেয়ে বেশি শক্তিশালী? নুরকে গ্রেপ্তার করে রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করতে হবে। দেশের সংবিধান ও রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অপরাধে নুরকে দ্রুত গ্রেপ্তার না করলে তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।’

সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ’নুরুল হক নুর হজ করার কথা বলে বিদেশ সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নুরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন এরই মধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।’

তিনি আরও বলেন, ’পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইহুদি চক্রের সঙ্গে হাত মিলিয়ে নুরুল হক নুর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত হয়েছে। এ ছাড়া সম্প্রতি গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার বক্তব্যে মোসাদের সঙ্গে নুরুল হক নুরের যোগাযোগ ও আর্থিক লেনদেনের বিষয়টি প্রমাণিত হয়েছে।‘

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা