× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তোয়াব খানের অন্তিম শয্যা বনানী কবরস্থানে

প্রবা ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২২ ১৮:১৪ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২২ ১৯:০১ পিএম

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান। ছবি : সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান। ছবি : সংগৃহীত


একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে সোমবার (৩ অক্টোবর) রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

তোয়াব খানের ছোট ভাই ওবায়দুল কবির সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ভাইয়ের একমাত্র মেয়ে তানিয়া খান রবিবার বিকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছবেন। এরপরের দিন সোমবার সকালে তার কর্মস্থল তেজগাঁওয়ে নিউজবাংলা ও দৈনিক বাংলা কার্যালয়ে নেওয়ার পর সেখানে প্রথম জানাজা হবে। বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কফিন রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শ্রদ্ধা নিবেদন করা হবে।

তিনি বলেন, তোয়াব খানের মরদেহ সোমবার বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে রাখা হবে। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাব থেকে মরদেহ নেওয়া হবে গুলশানে তার নিজ বাসভবনে। বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে সর্বজনশ্রদ্ধেয় এ সাংবাদিকের মরদেহ দাফন করা হবে বনানী কবরস্থানে।

শনিবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তোয়াব খান।

প্রবা/আরএম/ এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা