× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দর নির্বাচন করব, তবে সব দলের অংশগ্রহণ জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১৩:২১ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১৪:২৮ পিএম

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। ফাইল ফটো

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। ফাইল ফটো

বর্তমান সরকারের অধীনেই নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তবে এজন্য সব দলমতের অংশগ্রহণ, ইচ্ছা ও প্রতিশ্রুতি থাকা জরুরি বলে মনে করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘আগামীতে আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করব। এই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সব দলের অংশগ্রহণ জরুরি। বর্তমান সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে অনেক নির্বাচন হয়েছে। দুয়েকটি বাদে সবকটি স্বচ্ছ হয়েছে। ভবিষ্যতেও আমরা স্বচ্ছ নির্বাচন করব। তবে স্বচ্ছ নির্বাচনের জন্য সব দলমতের ইচ্ছা এবং প্রতিশ্রুতি থাকতে হবে।’

শনিবার (৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাব টকে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন বাংলাদেশের গুরুত্ব তুলে ধরে আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ। এজন্য না বললেও লোকজন এখানে আসছে। এখন সব দেশ বাংলাদেশের সঙ্গে আলাপ করতে আগ্রহী। দেখেন কত দেশ আসছে। আমরা না ডাকতেও আসছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ভাবমূর্তির পরিবর্তন হয়েছে। তলাবিহীন ঝুড়ি এখন ল‍্যান্ড অব অপরচুনিটি। অনেক ক্ষেত্রে আমরা বিশ্বে প্রথম। এজন্য অনেকেই আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। সব সম্ভব হয়েছে স্থিতিশীল সরকার থাকায়। এটি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। এ নির্বাচন সামনে রেখে ঢাকায় বেড়েছে প্রভাবশালী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কূটনীতিকদের তৎপরতা। বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকরা প্রকাশ্য মন্তব্যও করছেন।

বিদেশি রাষ্ট্রদূতদের এসব বক্তব্য অনেক ক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিদেশি রাষ্ট্রদূতরা বাংলাদেশে আসেন দুই দেশের সম্পর্ক উন্নয়ন করতে। কিন্তু অনেক সময় তারা এমন সব কথা বলেন, যা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল।’

মোমেন আরও বলেন, ‘আমাদের রন্ধ্রে রন্ধ্রে গণতন্ত্র ও মানবাধিকার রয়েছে। পৃথিবীর কোনো দেশে এত মামুষ গণতন্ত্র ও মানবাধিকারের জন্য জীবন দেয়নি। বিদেশিদের এটা জানা উচিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা