× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদেশে ৫ মিশনে নতুন রাষ্ট্রদূত

কূটনীতিক প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ২১:৫৭ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৩ ০০:০৯ এএম

বিদেশে ৫ মিশনে নতুন রাষ্ট্রদূত

বিদেশে বাংলাদেশের পাঁচটি কূটনৈতিক মিশনে রাষ্ট্রদূত পদে রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন রাষ্ট্রদূতদের নাম ও কর্মক্ষেত্রের তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এর মধ্যে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজকে মিসরের রাষ্ট্রদূত করা হয়েছে। মিসরের বর্তমান রাষ্ট্রদূত মনিরুল ইসলামকে ইতালির রাষ্ট্রদূত করা হয়েছে। এ ছাড়া টরন্টোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল লুৎফর রহমানকে ভিয়েতনামের রাষ্ট্রদূত করা হয়েছে।

সিকদার বদিরুজ্জামানকে ইথিওপিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মো. নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। ইতালির রাষ্ট্রদূত শামীম আহসানকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হয়েছে।

দেশটিতে থাকা বর্তমান হাইকমিশনার গোলাম সারওয়ার সার্কের মহাসচিব হিসেবে যোগ দেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা