× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান প্রশংসনীয় : চীনা রাষ্ট্রদূত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ২২:১২ পিএম

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রবা ফটো

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রবা ফটো

গেল কয়েকে দশকে শান্তিরক্ষা মিশন কিংবা শান্তি সংস্কৃতি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান উল্লেখযোগ্য ও প্রশংসারযোগ্য বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। 

ইয়াও ওয়েন বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি ইতিবাচক। শান্তিরক্ষা মিশনেও এ দেশের বাহিনীর সদস্যরা দারুণ ভূমিকা রাখছেন। যা সত্যি প্রশংসনীয়। এসব বিষয়কে চীন সব সময় সাধুবাদ জানায়। বাংলাদেশের সঙ্গে চীনের চলমান দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ফলপ্রসু আলোচনা হয়েছে।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দক্ষিণের বৃহত্তর সম্মিলিত সুবিধার জন্য ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা’ আরও বাড়ানোর জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্তৃক বাংলাদেশে প্রবর্তিত কমিউনিটি ক্লিনিকসহ উদ্ভাবনী পদ্ধতির উল্লেখ করেন, যা এখন আন্তর্জাতিকভাবে সমাদৃত। তিনি লক্ষ্য করেছেন যে, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ সাধারণ মানুষের সুবিধার জন্য প্রচুর ব্যবহারিক, সহজ এবং কার্যকর চীনা উদ্ভাবন প্রয়োগ করতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন করোনা মহামারি ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্য উল্লেখ করেন এবং এ বিষয়ে চীনের উল্লেখযোগ্য সহায়তার প্রশংসা করেন। এ প্রসঙ্গে তিনি মুদ্রাস্ফীতির চাপ এবং সাধারণ মানুষের জীবন, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের যারা অনাকাঙ্ক্ষিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্বারা সৃষ্ট অন্যান্য অর্থনৈতিক দুর্দশার কথাও তুলে ধরেন। সংলাপ ও শান্তিপূর্ণ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অবিলম্বে যুদ্ধের অবসান ঘটানো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে ইতিবাচক ফলাফল বহনকারী চীনা কূটনৈতিক প্রচেষ্টার সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে চীন আমাদেরসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আরও অনেক সংকট প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে সবশেষ তথ্য জানান, যা চীনের সহায়তায় পরিচালিত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে চীনকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে চলমান দ্বিপক্ষীয় সম্পৃক্ততা আরও বাড়বে। তিনি আরও কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি ও দক্ষতা হস্তান্তরের সুবিধার্থে বাংলাদেশে বৃহত্তর চীনা বিনিয়োগকে উৎসাহিত করেন।

বেঠকে জলবায়ু পরিবর্তনের বিষয়ে মতামত বিনিময়ের সময়, বিরাজমান বর্ষার সমস্যা এবং দেশের সম্ভাব্য বন্যা পরিস্থিতির ওপর এর প্রভাব, বিশেষ করে আকস্মিক বন্যার ঘটনা উঠে আসে। চীনের রাষ্ট্রদূত বন্যা পরিস্থিতি আরও ভালোভাবে পরিচালনার জন্য নদীগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রাসঙ্গিক নদীগুলো ড্রেজিংয়ের জন্য সহায়তা বাড়ানোর প্রস্তাব দেন। পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাখাইন রাজ্যে অস্থায়ীভাবে বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের কাঙ্ক্ষিত প্রত্যাবাসনের সুবিধার্থে ত্রিপক্ষীয় কাঠামোর অধীনে চীনের প্রচেষ্টার স্বীকৃতি ও প্রশংসা করেন। তারা বিভিন্ন বহুপক্ষীয় ও আন্তর্জাতিক ফোরামে চলমান দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যালোচনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা