প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ২১:১৮ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩ ২১:৩৪ পিএম
জাতীয় সংসদ ভবন।
সরকারি সেবার ডিজিটাল রূপান্তর নিশ্চিত ও টেকসই করার লক্ষ্যে এজেন্সি টু ইনোভেট (এটুআই) নামে নতুন সংস্থা গঠন করতে একটি বিল পাস হয়েছে। বুধবার (৫ জুলাই) জাতীয় সংসদে ‘এজেন্সি টু ইনোভেট (এটুআই) বিল-২০২৩’ পাস হয়।
বিলটি পাসের জন্য সংসদে তোলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলে বলা হয়েছে, এই আইন কার্যকর হওয়ার পর সরকার গেজেট প্রজ্ঞাপন দিয়ে এটুআই নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করবে। এটি হবে একটি সংবিধিবদ্ধ সংস্থা। এই সংস্থার ১৫ সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে। সংস্থার সভাপতির দায়িত্ব পালন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী।