× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর পক্ষে সৌদি যুবরাজকে সালমান এফ রহমানের শুভেচ্ছা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১৯:৩৮ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ২০:০৩ পিএম

মিনা প্যালেসে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ বিন সালমান ও সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত

মিনা প্যালেসে রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ বিন সালমান ও সালমান এফ রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় সৌদি যুবরাজও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

সৌদি আরবের মিনা প্যালেসে শুক্রবার (৩০ জুন) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন।

মঙ্গলবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ’বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির পথে আগামী দিনে আরও এগিয়ে যাবে।’

এ সময় সৌদি যুবরাজ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

একটি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বাংলাদেশ সফর করার আগ্রহ প্রকাশ করেন তিনি। এই সফর যেন ভবিষ্যতে দুদেশের উন্নয়ন ও অংশীদারত্বের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে।

সূত্র : বাসস


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা