× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইজিপি ড. বেনজীর আহমেদকে বিদায়ী সংবর্ধনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৮ পিএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৫ পিএম

শুক্রবার পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য ও রীতি অনুযায়ী সুসজ্জিত গাড়ির সঙ্গে রশি বেঁধে টেনে আইজিপি ড. বেনজীর আহমেদকে বিদায় জানানো হয়। ছবি: প্রবা

শুক্রবার পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য ও রীতি অনুযায়ী সুসজ্জিত গাড়ির সঙ্গে রশি বেঁধে টেনে আইজিপি ড. বেনজীর আহমেদকে বিদায় জানানো হয়। ছবি: প্রবা

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে আইজিপির দায়িত্ব হস্তান্তরের পর পুলিশ হেড কোয়ার্টার্সে বেনজীর আহমেদকে আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। 

পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য ও রীতি অনুযায়ী সুসজ্জিত গাড়ির সঙ্গে রশি বেঁধে টেনে আইজিপিকে বিদায় জানানো হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের অফিসার ও সদস্য এবং সিভিল স্টাফগণ দুই পাশে রশি ধরে টেনে গাড়িটি পুলিশ হেড কোয়ার্টার্সের আউট গেট পর্যন্ত নিয়ে আসেন। সেখান থেকে বিদায়ী আইজিপির গাড়ি, অশ্বারোহী ও মটর শোভাযাত্রাসহ মিন্টো রোডের পুলিশ ভবনে পৌঁছে দেওয়া হয়।

বর্ণীল কর্মজীবনের অধিকারী ড. বেনজীর আহমেদ ১৯৮৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে বিভিন্ন পর্যায়ে দীর্ঘ ৩৪ বছর ৭ মাস দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ সালের ১৫ এপ্রিল আইজিপি হিসেবে দায়িত্ব নেন।

প্রবা/আরএম/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা