× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ম অবমাননার ঘটনায় সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ২১:৪২ পিএম

ধর্ম অবমাননার ঘটনায় সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব

সুইডেনের স্টোকহোমে একটি মসজিদের বাইরে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদ জানাতে রবিবার (২ জুলাই) ঢাকায় দেশটির দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকব এতাতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয় এই জঘন্য কাজের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ ‘বাকস্বাধীনতার’ নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননাকর এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অন্যায্য উস্কানি বন্ধ করার জন্য বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে।’

গত বুধবার ঈদুল আজহার দিন ইরাক থেকে আসা অভিবাসী সালমান মোমিকা স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মুসলিম দেশগুলো ইতোমধ্যে কড়া নিন্দা জানিয়েছে।

এদিকে, সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ঘটনাটি কোনোভাবেই সুইডিশ সরকারের মতামতকে প্রতিফলিত করে না। সুইডেন দেশটিতে কোনো ব্যক্তির দ্বারা সংঘটিত ইসলামভীতিমূলক কর্মকাণ্ড দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। বিশ্বের বিভিন্ন দেশ এ ঘটনার নিন্দা জানিয়েছে।

সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা