× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ দিনের ছুটি শেষে রবিবার অফিস খুলছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুলাই ২০২৩ ২১:৪৬ পিএম

আপডেট : ০১ জুলাই ২০২৩ ২২:০১ পিএম

সচিবালয়। সংগৃহীত ফটো

সচিবালয়। সংগৃহীত ফটো

ঈদুল আজহার টানা পাঁচ দিনের সরকারি ছুটি শেষে রবিবার (২ জুলাই) অফিস খুলছে। রবিবার থেকে ফের সরব হতে শুরু করবে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ, সরকারি দপ্তর-অধিদপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এদিন সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নতুন করে কাজ শুরু হবে।

জনপ্রশাসন, অর্থ, বাণিজ্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, রবিবার থেকে অফিস শুরু হবে। মন্ত্রী-সচিবদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নতুন করে কাজ শুরু করব। তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন তাদের অনেকে দুয়েকদিন অতিরিক্ত ছুটি নিয়েছেন। ফলে অফিস কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দু-তিন দিন সময় লেগে যাবে। তখনই রাজধানী ফিরবে আগের রূপে।

এই ছুটিতে দেশের অন্যান্য শহর বা গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ করতে যারা ঢাকা ছেড়েছিলেন, তাদের অনেকেই রবিবার অফিস ধরতে শনিবার রাতের মধ্যে ঢাকায় ফিরেছেন। তবে ঢাকার আশপাশের জেলায় যাওয়া কেউ কেউ রবিবার সকালেও যাত্রা করে অফিস করবেন।

গত বৃহস্পতিবার সারা দেশে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। এবার ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ঈদ উপলক্ষে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চার দিন ছুটি ছিল। এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি হয় পাঁচ দিন।

এবার ঈদ উদযাপন করতে ঈদের দিন (বৃহস্পতিবার) ও এর আগের দুই দিনসহ (মঙ্গলবার ও বুধবার) তিন দিনে চারটি মোবাইল কোম্পানির ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন সিম ব্যবহারকারী রাজধানী ছেড়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা