× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আগুন নিয়ন্ত্রণে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৩ ১৪:৩১ পিএম

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বুধবার (২৮ জুন) সকাল ১০টার দিকে পঞ্চম তলায় ৫১১ নম্বর ডক্টরস রুমে এসির শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। 

চিকিৎসকের রুম বন্ধ থাকায় এসির শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। পরে ধোঁয়া ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা মেশিনের সাহায্যে ধোঁয়া বের করে দেয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, ঢামেকের বার্ন ইউনিটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চিকিৎসকের রুম বন্ধ থাকায় আগুন ছড়াতে পারেনি। পরে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হয়নি। সবাই নিরাপদে রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা