× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হবে ২০২৪ সালের শেষে : বেবিচক চেয়ারম্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুন ২০২৩ ১৬:২৮ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৩ ১৮:০৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

নির্মাণকাজ শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে ২০২৪ সালের শেষ দিকে।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের অগ্রগতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

তিনি বলেন, এ বছর অক্টোবরে তৃতীয় টার্মিনালের সফট লঞ্চিং হবে। এ সময় এয়ারলাইনগুলো তৃতীয় টার্মিনালের বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবে। তবে টার্মিনালের বিভিন্ন যন্ত্রপাতি বসানোর জন্য সময় প্রয়োজন আছে। সব প্রস্তুতি শেষে যাত্রীদের জন্য ২০২৪ সালেরর শেষের দিকে খুলে দেওয়া হবে।


প্রকল্প দ্রুত বাস্তবায়নে ঈদের ছুটিতে কয়েক হাজার শ্রমিক কাজ করবেন বলেও জানান বেবিচক চেয়ারম্যান। বলেন, ‘তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের বাস্তবায়নের শেষ পর্যায়ের কাজ চলছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব থেকে দ্রুততম সময়ে এ প্রকল্পের কাজ শেষ করা হচ্ছে। প্রকল্প এলাকায় দিনরাত কাজ চলছে। ঈদের ছুটি শুরু হয়েছে। কিন্তু আমাদের এখানে ৩-৪ হাজার শ্রমিক ছুটিতেও কাজ করবেন। তবে শুধু ঈদের দিন কাজ বন্ধ থাকবে। এর পরদিন ফের কাজ শুরু হবে।’

কাজের অগ্রগতি নিয়ে তিনি বলেন, ‘আমরা অক্টোবরের আগে প্রকল্পের ৯০ শতাংশ কাজ সম্পন্ন করতে চাই। আশা করি সময়ের আগে কাজ শেষ হবে। এখন পর্যন্ত প্রকল্পের ৭৭ দশমিক ৫ শতাংশ কাজ শেষ হয়েছে। অক্টোবরে সফট উদ্বোধন হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা