× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূর্ণ সক্ষমতায় উৎপাদনে আদানি বিদ্যুৎকেন্দ্র

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ২২:৩৩ পিএম

আপডেট : ২৭ জুন ২০২৩ ১৫:১৪ পিএম

ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।  সংগৃহীত ফটো

ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সংগৃহীত ফটো

ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের দ্বিতীয় ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। সোমবার (২৬ জুন) মুম্বাই স্টক এক্সচেঞ্জে দেওয়া এক চিঠিতে আদানি পাওয়ার এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি আর্থিক কেলেঙ্কারির জেরে গ্রুপটির শেয়ারের ব্যাপক দরপতনের ঘটনা ঘটেছে। আদানি নানাভাবে তার শেয়ার দরকে চাঙ্গা করতে চাইছে।

মুম্বাই স্টক এক্সচেঞ্জে দেওয়া চিঠিতে আদানি উল্লেখ করেছে, পরীক্ষামূলক কার্যক্রম শেষে রোববার (২৫ জুন) বাংলাদেশ সময় রাত ১২টায় আদানি পাওয়ার দ্বিতীয় ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

বিদ্যুৎকেন্দ্রটি এখন পূর্ণ এক হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। গত ৮ জুন থেকে পরীক্ষামূলক উৎপাদনে যায় দ্বিতীয় ইউনিটটি।

ঝাড়খণ্ডের গোড্ডায় বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। কেন্দ্রটি শুধু বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ করবে।

এর আগে, গত ৭ এপ্রিল আদানির ৭৪৮ মেগাওয়াট সক্ষমতার প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদন শুরু করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা