× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতি কেজি সিদ্ধ চালের দাম ৪৪ টাকা : খাদ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুন ২০২৩ ১৪:৩৭ পিএম

আপডেট : ২৬ জুন ২০২৩ ১৬:৫৭ পিএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : সংগৃহীত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে সিদ্ধ চালের মূল্য প্রসঙ্গে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চলতি ২০২৩ সালে প্রতি কেজি সিদ্ধ চালের নির্ধারিত দাম ৪৪ টাকা। এ দাম সরকার নির্ধারিত বলে জানান তিনি। এ সময় তিনি ২০২৩ মৌসুমে ধান, সিদ্ধ চাল ও গমের মূল্য কত নির্ধারণ করা হয় তা তুলে ধরেন।

সোমবার (২৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত নারী সংসদ সদস্য আদিবা আনজুম মিতার প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

সংরক্ষিত নারী সংসদ সদস্য আদিবা আনজুম মিতার প্রশ্নে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ২০২৩ মৌসুমে ধান, সিদ্ধ চাল ও গম সংগ্রহের জন্য সরকার নির্ধারিত মূল্য হলো ধান প্রতি কেজি ৩০, সিদ্ধ চাল ৪৪ ও গম ৩৫ টাকা।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় দেশের অধিক বজ্রপাতপ্রবণ ১৫ জেলায় ৩৩৫টি বজ্রনিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে।

তিনি জানান, দেশের অধিক ঝুঁকিপূর্ণ ১৫ জেলায় বজ্রনিরোধক দণ্ড স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ৬ হাজার ৭৯৩টি বজ্রনিরোধক দণ্ড স্থাপনে প্রকল্প গ্রহণ করে অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে এগুলো স্থাপন করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা