প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩ ২৩:২৪ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩ ১১:২২ এএম
মো. তোফাজ্জল হোসেন মিয়া। প্রবা ফটো
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব পদে মো. তোফাজ্জল হোসেন মিয়াই থাকছেন। এক বছর মেয়াদে একই পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৫ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ করে আগামী ৪ জুলাই তোফাজ্জল হোসেন মিয়ার অবসরে যাওয়ার কথা ছিল। এখন তার অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে ৫ জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
২০২২ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে যোগ পান তোফাজ্জল হোসেন মিয়া। তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হতে পারে বলে আগে থেকেই আলোচনা ছিল। গত কয়েক বছরে মুখ্য সচিব পদে যারা ছিলেন তাদের স্বাভাবিক অবসরের মেয়াদ শেষে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল।