× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে সিলেটের নব-নির্বাচিত মেয়রের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৬:৩৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।  ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব-নির্বাচিত মেয়র।

রবিবার (২৫ জুন) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সপরিবারে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গছে।

সূত্র জানায়, রবিবার সকালে সপরিবারে সিলেটের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যান। এ সময় আনোয়ারুজ্জামানের সঙ্গে ছিলেন তার স্ত্রী হলি চৌধুরী এবং তার দুই ছেলে রুহানুজ্জামান চৌধুরী ও রুম্মানুজ্জামান চৌধুরী।

সাক্ষাৎকালে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করায় প্রধানমন্ত্রী সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে নৌকার প্রার্থী হিসেবে মেয়রকে সিলেট সিটির উন্নয়নে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীকে সিলেটবাসীর সালাম জানিয়ে বলেছেন, ‘আপনি আমার ওপর আস্তা রেখে সিলেট নগরবাসীর সেবক হতে নৌকার মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন। সিলেটবাসী আপনার জন্য, কেবলমাত্র আপনাকে, আওয়ামী লীগকে এবং নৌকাকে ভালোবাসেন বলেই আমাকে ভোট দিয়ে বিশাল ব্যবধানে জয়ী করেছে। তারা আপনার জন্য সবসময় দোয়া করে এবং সিলেটের উন্নয়ন জন্য প্রয়োজনীয় সহযোগীতা চেয়েছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা