× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতে চালু হচ্ছে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৩ ১৮:২৫ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৩ ১৩:১০ পিএম

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র শনিবার (২৪ জুন) রাত ১২টা থেকে দেড়টার মধ্যে চালু হবে।

বিদ্যুৎকেন্দ্রটির একজন প্রকৌশলী টেলিফোনে প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, আজকে শিডিউলে কেন্দ্রটির উৎপাদনে আসার সময় নির্ধারিত রয়েছে। রাত ১২টা থেকে দেড়টার মধ্যে কেন্দ্রটি চালু হবে। সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি।

শনিবার বিকালে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রর প্ল্যান্ট ম্যানেজার প্রকৌশলী শাহ আব্দুল মওলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

গত ৫ জুন দুপুর থেকে তাপবিদ্যুৎকেন্দ্রটি বন্ধ রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশে কয়লা আসার পরপরই কেন্দ্রটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কয়লা থাকা সাপেক্ষে কেন্দ্রটি যেন আগামী দুই বছর টানা চলতে পারে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা