× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ আইসিআইসি’র নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৩ ২০:৪৬ পিএম

ড. আবদুল মালেক। সংগৃহীত ফটো

ড. আবদুল মালেক। সংগৃহীত ফটো

তথ্য কমিশনারদের আন্তর্জাতিক কনফারেন্সের (আইসিআইসি) কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ১৯ থেকে ২১ জুন তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইনফরমেশন কমিশনারসের ১৪তম সম্মেলনের শেষ দিন বুধবার (২১ জুন) বিশ্বের ৮৩টি সদস্য রাষ্ট্রের ভোটের মাধ্যমে বাংলাদেশ এই কমিটির সদস্য নির্বাচিত হয়, যার মেয়াদ আগামী তিন বছর।

এই আন্তর্জাতিক সংস্থার ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির বর্তমান সভাপতি মেক্সিকোর প্রধান তথ্য কমিশনার। বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক আইসিআইসি'র ম্যানিলা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

তথ্য কমিশনারদের আন্তর্জাতিক কনফারেন্সের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় ড. আবদুল মালেক বলেন, ‘বাংলাদেশের জন্য এটা খুবই গর্বের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সম্মান অর্জন দেশকে আরও উচ্চতার আসনে নিয়ে যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা