× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবির বরখাস্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ২২:৪১ পিএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ২৩:২০ পিএম

আইনজীবীকে মারধরের অভিযোগে বরখাস্ত অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবির। ছবি: সংগৃহীত

আইনজীবীকে মারধরের অভিযোগে বরখাস্ত অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবির। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য আশিকুর রহমানকে মারধর ও নির্যাতনের অভিযোগে বরখাস্ত হলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবির। রবিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান প্রজ্ঞাপনে সই করেন।

এতে বলা হয়েছে, ‘ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. এনামুল কবিরের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড, শিষ্টাচার বহির্ভূত কার্যকলাপের অভিযোগে বিভাগীয় মামলা রুজু করার প্রস্তাব পাওয়া গেছে।

এ অবস্থায় ‘জনস্বার্থে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা আবশ্যক ও সমীচীন বিবেচিত হওয়ায় এনামুল কবিরকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী ১৮ জুন থেকে তাকে সরকারি চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ দেওয়া হল। এনামুল কবির এখন সিলেট রেঞ্জে সংযুক্ত থাকবেন। এ সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে।’

এনামুল কবিরকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করায় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।  

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি আইনজীবীকে চড় মারার কথা স্বীকার করেন। তবে তাকে রড দিয়ে পেটানোর বিষয়টি অস্বীকার করেন তিনি।

গত ১৪ জুন এনামুল কবীরের বিরুদ্ধে আইনজীবী আশিকুর রহমানকে মারধর ও নির্যাতন করার অভিযোগ উঠে। পরদিন জেলা আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে এনামুল কবীরকে বরখাস্তের দাবিতে আল্টিমেটাম দেয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা