× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ন্যূনতম কর ২ হাজার টাকা সব টিআইএনধারীর জন্য নয় : পরিকল্পনামন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৩ ০০:৩৭ এএম

আপডেট : ১৯ জুন ২০২৩ ১২:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ন্যূনতম কর ২ হাজার টাকা সব টিআইএনধারীর (ট্যাক্সপেয়ার আইডেনটিফিকেশন নম্বর) জন্য নয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেছেন, যেসব নাগরিক ‘সরকারের উচ্চ পর্যায়ের সেবা’ নেবেন, কেবল তাদেরই ন্যূনতম কর ২ হাজার টাকা দিতে হবে। যারা এসব সেবা নেবেন না, তাদের জন্য ন্যূনতম করের বাধ্যবাধকতা থাকবে না।

রবিবার (১৮ জুন) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বাজেট সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী ২ হাজার টাকার ন্যূনতম কর প্রস্তাবের অন্য ব্যাখ্যা দিয়ে বলেন, ‘নট ফর এভরিবডি, নট অল টিন হোল্ডারস। যে টিন হোল্ডার ট্যাক্স রিটার্ন দিতে চান, অথবা ফ্ল্যাট কিনতে চান, অথবা গাড়ি কিনতে চান, অথবা জমি কিনতে চানএ রকম ৪০টি সেবার কথা বলা আছে... ওদের জন্য ২ হাজার টাকা। আমার টিন আছে, আমি রিটার্ন দিই না, আমি কোনো গাড়ি কিনি না, আমি ফ্ল্যাট কিনি না, কোনো সেবার জন্য যাই না সরকারের কাছে, আমাকে ২ হাজার টাকা দিতে হবে না।’

গত ১ জুন অর্থমন্ত্রী সংসদে বাজেট প্রস্তাবের পর থেকে ন্যূনতম ২ হাজার টাকার কর আরোপ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, ‘অংশীদারিমূলক অংশগ্রহণ দেশের জনসাধারণের মাঝে সঞ্চারণের লক্ষ্যে করমুক্ত সীমার নিচে রয়েছে, অথচ সরকার থেকে সেবাগ্রহণের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছেএমন সব করদাতার ন্যূনতম কর ২ হাজার টাকা করার প্রস্তাব করছি।’

সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে পলিসি রিসার্চ ইনস্টিটিউট- পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীও বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা