× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২২ ১১:৪৪ এএম

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ও জেলা শহরগুলোতে পশু কোরবানি দিতে দেখা গেছে

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ও জেলা শহরগুলোতে পশু কোরবানি দিতে দেখা গেছে

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ও জেলা শহরগুলোতে পশু কোরবানি দিতে দেখা গেছে।

মূলত কসাই স্বল্পতাসহ নানা কারণে প্রথম দিনে কোরবানি করেননি অনেকেই। কারও কারও ক্ষেত্রে অবশ্য, দ্বিতীয় দিনে কোরবানি করা পারিবারিক রীতি। যদিও গতকালের তুলনায় এর সংখ্যা অনেক কম।

বিভাগীয় ও জেলা শহরে কোরবানির নির্দিষ্ট স্থান না থাকায় দ্বিতীয় দিনেও অধিকাংশই বাড়ির আঙিনায় বা সামনের সড়কে কোরবানি দিয়েছেন। এদিকে রাতের মধ্যে বিভাগীয় শহর থেকে অপসারণ করা হয়ে হয়েছে ঈদের দিনে কোরবানি করা অধিকাংশ পশুর বর্জ্য।

এক মাদরাসার শিক্ষার্থী বলেন, আজ যে গরুগুলো জবাই করেছি, প্রায় সবই ব্যবসায়ীদের গরু। ব্যবসায়ীরা একটু আরাম আয়েশে করে সময় নিয়ে একদিন পর কোরবানি দেন।

আজিমপুরের গাড়ি ব্যবসায়ী অপু বলেন, প্রতি বছর তিনি ও তার পরিবারের সদস্যরা ঈদের পরদিন কোরবানি দেন। তিনি বলেন, ঈদের দিন নামাজের পর কবরস্থানে যাই। তারপর বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাসায় যাই, অনেক স্বজন বাসায় আসেন। তাই ঈদের দিন আর কোরবানি দেওয়া হয় না।


 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা